বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অবরোধ স্থগিতের ঘোষণার পর খুলল সাজেক পর্যটনকেন্দ্র

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে, সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণার পর পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়ানো এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ তুলে ১৫ অক্টোবর থেকে সাজেক সড়কে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

তবে শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি। অবরোধ কর্মসূচি স্থগিতের এ ঘোষণার মধ্যেই জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায়।

সাজেক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পর্যটনকেন্দ্রটি পুনরায় উন্মুক্ত হওয়ায় পর্যটকদের ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে পর্যটননির্ভর ব্যবসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে নোটারির মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টা; দুই পক্ষকে জরিমানা

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার: মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

কাউখালীতে মহান একুশের নানান কর্মসুচি পালন

রামগড়ে সরকারি ভ্যাকসিনে ১৮টি গরু-ছাগলের মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

কাল চন্দ্রঘোনা ইউপি নির্বাচনঃ প্রথমবারের মতো ইভিএম–এ ভোটগ্রহণ

কাপ্তাইয়ে অবক্ষয় নাটকের মহরত অনুষ্ঠিত

কাপ্তাইয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জা‌তিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা 

বন্য হাতির ভয়ে আতঙ্কে কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দারা

error: Content is protected !!
%d bloggers like this: