শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ভালুকিয়া বিহারের উন্নয়নসহ এলাকার সব দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৩০, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠানে বিহারের উন্নয়নসহ এলাকার মানুষের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন তিনি।

ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত অর্থদর্শী স্থবিরের (বটপাতা ভান্তে) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে  হাজার হাজার দায়ক দায়িকা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ভালুকিয়া বিহারের উন্নয়নে তাঁর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নির্বাচনে ভালুকিয়ার মানুষ তাঁকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার মানুষের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।

তিনি আরও বলেন, ভালুকিয়া এলাকার পানির সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তকরণ এবং নতুন বিহারের উন্নয়নসহ মৎস্য, কৃষি ও গ্রামীণ জীবিকার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিমল দেওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমা। প্রধান সদ্ধর্ম আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার, সাদিক্ষাবিলির পরিচালক ভদন্ত মৈত্রী বরণ ভিক্ষু। এ সময় মঞ্চে উপবিষ্ট ভিক্ষুসংঘও সদ্ধর্ম আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, অ্যাডভোকেট শুশীল তঞ্চঙ্গ্যা এবং রাইখালী ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান অংসি মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন তঞ্চঙ্গ্যা।

এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, দায়ক-দায়িকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইউনুছ এখন সফল মাছ চাষী

নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশের ইফতার মাহফিল

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ড ৭’শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো ৬০ লক্ষ টাকা

কাউখালীতে উইভ এনজিওর বিভিন্ন সেবাদানকারী বিভাগের সাথে সম্মিলিত সংলাপ অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে সেনাবাহিনী’র কুচকাওয়াজ ও নবীন সেনা সদস্যদের শপথগ্রহণ 

ফের বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট / ৫২তম ব্যাচের বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা-আলোচনা সভা 

খাগড়াছড়িতে ইউপিডিএফের কালেক্টর মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

error: Content is protected !!
%d bloggers like this: