বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
নভেম্বর ৫, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ পিএসসি। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিদ্যালয় পরিদর্শনকালে জোন অধিনায়ক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও শিক্ষক সংকটসহ বিভিন্ন বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জেডএসও ক্যাপ্টেন মোঃ রিয়াদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও সহযোগিতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: