বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে পিণ্ডদান, পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী অনুষ্ঠান, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা ও ফানুস উত্তোলনসহ নানা ধর্মীয় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যলঙ্কার মহাথের। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি ভিক্ষু।

প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন রাঙামাটির রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দশ্রী ভিক্ষু। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবতিষ্য ভিক্ষু, শাক্য জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ ছাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, সাবেক নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি দয়ামোহন চাকমা, সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লাখো মানুষের সাধুবাদে শেষ হল রাজবন বিহারের কঠিন চীবর দান

জুরাছড়িতে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন

রামগড় স্থলবন্দরে ১৯০কোটি টাকার নির্মাণ প্রকল্পে দুদকের অভিযান

কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

বাড়ির আঙিনায় গাঁজা গাছ, চেনেন না মালিক!

রামগড়ে ৫ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষকগণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রামগড়ে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: