উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে চান বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করেছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল আরো বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে কাজ করা হচ্ছে। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এর মধ্য দিয়ে পাহাড়ে শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা,ভাইস চেয়ারম্যান সালেহ আহমেদ,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ,পাইচিমং মারমা,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মোতালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


















