শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে সম্প্রীতির পার্বত্য অঞ্চল সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে- পার্বত্যমন্ত্রী মীর হেলাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে সম্প্রীতির পার্বত্য অঞ্চল সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে-বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

তিনি বলেন- ‘উন্নয়নের মাধ্যমে শান্তি, উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা এবং উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি- এটাই আমাদের সরকারের চলার মূলমন্ত্র। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বো।এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে এই সম্প্রীতির অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে’।

আজ (১৩ নভেম্বর, শুক্রবার) রাঙামাটি স্টেডিয়ামে আয়োজিত স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব চ্যাপ্টারের উদ্যোগে দিনব্যাপী প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন- ‘আমাদের সরকারের পলিসি হচ্ছে -সকলের জন্য সমান অধিকার। সকলের জন্য সমান সুযোগ। অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিন অঞ্চলের সকল জনগোষ্ঠী, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলের সম উন্নয়ন। সকলের জীবনমান উন্নয়ন বিশেষ করে প্রথম স্তরে যারা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী তাদের উন্নয়ন করে ধাপে ধাপে আমরা সকলের উন্নয়ন করতে চাই’।

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে রাঙামাটিতে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ৮৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার সহ স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: