রবিবার , ৪ মে ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডারে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
মে ৪, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইজারায় অংশ নেওয়া দরপত্র প্রদানকারী মেসার্স ইন্না এন্টারপ্রাইজ, ওয়াগ্গা এন্টারপ্রাইজ, মেসার্স থোয়াইমং ট্রের্ডাস এই বিষয়ে গত বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক বরাবর টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম তুলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায় , গত ১২ এপ্রিল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র  কাপ্তাই এর নিয়ন্ত্রণাধীন আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারার (টেন্ডার) জন্য দরপত্র ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির শর্তাবলী অনুযায়ী ২৮ এপ্রিল দুপুর ১২টার মধ্যে টেন্ডার ড্রপের শেষ সময় এবং একই দিন সাড়ে ১২ টায় কাপ্তাই  বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রশাসনিক দপ্তর এবং চট্টগ্রাম জেলার রাউজানে অবস্থিত চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক অফিসে বসানো দুটি টেন্ডার বক্স এক জায়গায় এনে সকল দরপত্র সমূহ টেন্ডার প্রদানকারী প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতে খোলার কথা। কিন্তু কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ তা করেন নাই। দরপত্র আহ্বান কমিটি দরপত্রের শর্তাবলী ভঙ্গ করে কমিটির পছন্দনীয় প্রতিষ্ঠানকে ইজারাদার নিয়োগ করার জন্য ২৮ এপ্রিল বেলা সাড়ে ১২ টার পরিবর্তে  দরপত্র প্রদানকারী প্রতিষ্ঠানের লোকজনকে সামনে না রেখে বিকাল ৪টায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বাক্সটি খোলা হয়। কিন্তু চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের  বাক্সটি তখনো আনা হয়নি।  টেন্ডার বক্সটি ২৯এপ্রিল২৫ইং তারিখ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের  চীফ ইঞ্জিনিয়ারের গাড়িতে করে আনা হয়। যা ইজারা বিজ্ঞপ্তি শর্তাবলী ভঙ্গ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। উল্লেখিত তিন প্রতিষ্ঠান আরও অভিযোগ করে বলেন, দরপত্র খোলার সময় আমাদের কাউকে ডাকা হয়নি বরং দরপত্র আহবান কমিটি রাউজানস্থ জনৈক দরদাতাকে ২৯ এপ্রিল সর্বোচ্চ দর দেখিয়ে পাইয়ে দেওয়ার সহযোগিতা করেছে।

দরপত্র আহবান কমিটির অনিয়ম ও দূর্ণীতির তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা এবং অনুমোদিত ইজারা বিজ্ঞপ্তির সকল কার্যক্রম বাতিল করে নতুন দরপত্র ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের আহবান জানান তাঁরা।

এই বিষয়ে টেন্ডার  আহবানকারী কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  উপ-ব্যবস্থাপক (যান্ত্রিক ও সংরক্ষণ) প্রকৌশলী মো. সাইফুর রহমান এর  নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি জানান, টেন্ডার চিঠি খোলা ও বাক্স খোলা  ভিন্ন বিষয়। রাউজানে অবস্থিত চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের  হতে একদিন পর টেন্ডার বক্স আনা বিষয়ে তিনি  বলেন, এটা সময়ের কারনে হয়েছে। এছাড়া ঘষামাজা করে সর্বোচ্চ রেট দেখিয়ে অন্যকে পাওয়ার বিষয়ে তিনি কিছু জানেনা বলে জানান।

টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, এই বিষয়ে আমি অবগত হয়েছি। এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে আবার পুনঃ টেন্ডার দেওয়ার জন্য বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষের প্রতি আমি জোড় দাবি জানাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত,পানির নীচে আশ্রয়ন প্রকল্পের ঘর

দীঘিনালায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা

চেয়ারম্যান নাছিরকে কাপ্তাই নতুনবাজার বনিক সমিতি সংবর্ধনা

শিশুর বয়স ৬ হলেই শেখাতে হবে সাঁতার / দেশে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী ৩০ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে

মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী

বিশ্ব মা দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

কাপ্তাইয়ে পুষ্টি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: