রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে জমির মালিকানা নিয়ে সৃষ্ট অস্থিতিশীলতা নিরসনে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সভা, সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচারের নিন্দা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
নভেম্বর ১৫, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়া এলাকায় জমির মালিকানা ও প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সৃষ্ট উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতিতে জমির মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও পাহাড়ি-বাঙালি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিরোধপূর্ণ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়াও একটি মহল সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত ও মিথ্যাচার ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় মাইসছড়ি ইউনিয়ন চেয়ারম্যান সাজাই মারমা, স্থানীয় জনপ্রতিনিধি আজিজ মেম্বার, হেডম্যান, কার্বারী, জমির মালিক এবং উভয় সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিরোধপূর্ণ জমিতে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জায়গা পরিষ্কার করে চাষাবাদের উদ্যোগ নিলে জমির মালিক ও স্থানীয় পাহাড়ি-বাঙালি বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ অবস্থায় জমিতে প্রবেশাধিকার সংরক্ষিত উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। সাইনবোর্ড স্থাপনের সময় নিরাপত্তা সহায়তা চাওয়া হলে নিকটবর্তী সেনা ক্যাম্প থেকে নিয়মিত টহলের অংশ হিসেবে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ নভেম্বর ইউপিডিএফ (মূল)-এর ব্যানারে জোড় পূর্বক স্থানীয় ও বহিরাগত ৪০-৫০ জন নারী-পুরুষের অংশগ্রহণে পাহাড়ের গহীনে একটি সাজানো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিথ্যাচার প্রচার-প্রচারণা ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে আলোচনায় বসা হয়।

সভায় উপস্থিত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে বিরোধপূর্ণ জমি নিয়ে কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে। একই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ এলাকায় কোনো ব্যক্তি বা প্রভাবশালী মহল যেন জোরপূর্বক প্রবেশের চেষ্টা না করে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিরোধপূর্ণ জমিতে স্থাপন করা প্রবেশাধিকার সংরক্ষিত-সংক্রান্ত সাইনবোর্ডটি অপসারণ করা হয়। পাশাপাশি জমি নিয়ে কোনো পক্ষের আপত্তি বা বিরোধ দেখা দিলে নিজেরা সংঘাতে না জড়িয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্টরা জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় কোনো সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটেনি। প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা ও আশ্বাস প্রদানের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: