মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা মিশন এলাকায়  শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায়  মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্র ইসকন মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন  সকাল ৬টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরুপূজা এবং সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বেতার ও টেলিভিশন শিল্পী ঝুলন দত্ত। দুপুর ১২টায় ভোগ আরতি, আলোচনা সভা এবং দুপুর ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মেখল  শ্রী শ্রী পুণ্ডরীকধামের  সহ সভাপতি  ও প্রধান পুজারী শ্রীপাদ  রামানন্দ গোবিন্দ দাস ব্রক্ষচারী।

মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের সভাপতি শ্রীমান পালক মাধব দাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রী শ্রী পুন্ডরিক ধাম  উত্তর জেলা নামহট্রের সাধারণ সম্পাদক  সেবাপ্রাণ কৃষ্ণ দাস এবং ভাবগ্রাহী মধুসূদন দাস ব্রক্ষচারী।

প্রধান অতিথির বক্তব্যে পুণ্ডরীকধামের  সহ সভাপতি  ও প্রধান পুজারী শ্রীপাদ  রামানন্দ দাস ব্রহ্মচারী বলেন, দেবরাজ ইন্দ্রের দর্প চুর্ণ করার জন্য ভগবান অন্নকুট মহোৎসব এর আয়োজন করেছিলেন। ব্রজবাসীদের রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত ধরে  তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। এই লীলা মানুষের কাছে ভগবানের অসীম শক্তি, ভক্তের প্রতি তাঁর অপার করুণা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, অন্নকূটের মূল শিক্ষা হলো ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, অন্নের মর্যাদা উপলব্ধি এবং সকলের মধ্যে প্রসাদ ভাগ করে নেওয়া। এই মহোৎসব শুধু পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভক্তি, ভালোবাসা, সম্প্রীতি, মানবকল্যাণ ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। ধর্মীয় মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহোৎসবে ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিংকির চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে ‘লাইফ ফর কনসার্ট’

বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

দ্রব্যমুল্য বৃদ্ধি ও দূর্নীতির প্রতিবাদে  বিএনপির অনশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবিরা

রাঙামাটির কামারবাড়িতে ভীড়, ব্যস্ত সময় পার করছে কামাররা

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বর্ণিল আয়োজন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, প্রতিটি উৎসব সবার অংশগ্রহণে পালিত হয়- দীপেন দেওয়ান

খাগড়াছড়ি জেলা পরিষদের সোয়া দুই কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: