রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, কৃষি অফিসার মোঃ আশরাফুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, মোঃ শাহজাহান পাটোয়ারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। এই নির্মম হত্যাকাণ্ড ছিল স্বাধীনতার প্রাক্কালে একটি নৃশংসতম অপরাধ, যা জাতির ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেম, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান তার বক্তব্যে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়। তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি শহরের বিহারপুর বিপুল পরিমাণ দেশীয় মদের কারখানা জব্দ আটক- ২

ফলমূল ও শিক্ষা উপকরণ নিয়ে এতিম শিশুদের পাশে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান  

ইসলামপুর খালঘাটে লবণ আটকিয়ে ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগ

বরকলে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

কাপ্তাই থানা থেকে গ্রিল কেটে পালাল চুরির মামলার আসামি

পাহাড়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে ব্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে – পার্বত্য উপদেষ্টা

প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বারোপ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার 

খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: