শনিবার , ২৬ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বর্ণিল আয়োজন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৬, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ সহ নানা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে বর্ণিল আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

সকাল ৭ টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সুচনা করা হয়। এর পর কাপ্তাই থানা সংলগ্ন মুক্তির সোপানে উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এইছাড়া কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর সদস্য অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে এরপর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচীর অংশ হিসাবে সকাল ৮ টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, শিশু কিশোরদের নিয়ে কুচকাওয়াজ, মার্চপাস, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বিকেল ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শেষ মুহুর্তে জমে উঠেছে পশুর হাট

কাউখালীতে পাহাড়ের প্রথম রঙিন ফুলকপি চাষে কৃষকের সফলতা

কাপ্তাইয়ে প্রভাষক নুরুল আবছার রচিত “ইংলিশ বুস্টার” বইয়ের মোড়ক উন্মোচন

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে– মুহাম্মদ শাহজাহান

বান্দরবানে ২০ রোহিঙ্গা আটক

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নতুন চিকিৎসকের যোগদান

ASTHA প্রকল্পে ৮ জন লোক নিয়োগ দেবে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্

নানিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পাহাড় ধ্বসের ঝুঁকিতে কাপ্তাইয়ের ৫শ পরিবার: নিরাপদ আশ্রয়ে নিতে প্রশাসনের চেষ্টা

রামগড়ে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়

error: Content is protected !!
%d bloggers like this: