বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের চিৎমরম ঘাট পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি এমপি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় তিনি চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী ঘাটের বর্তমান অবস্থা, উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়নকাজ করা হলে নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে ঘাটের উন্নয়ন করতে হবে। ঘাটের উন্নয়ন সাধিত হলে সর্বসাধারণের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু মারমা। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা উপজেলার  নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী ও উপস্থিত অতিথিদের ব্রিফিং করেন। তিনি নদীভাঙন এবং বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে অত্যাধুনিক একমুখী নান্দনিক লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরেন।

তিনি জানান, প্রস্তাবিত আধুনিক ঘাট নির্মাণ করা হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী ও পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময় নদী পারাপারে সাধারণ মানুষকে যে ভোগান্তির শিকার হতে হয়, এ ধরনের ঘাট নির্মিত হলে তা অনেকাংশে লাঘব হবে।

স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ন রেখে চিৎমরম ঘাটের উন্নয়ন করা হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা নিরসনের পাশাপাশি বিহারে আগত পুণ্যার্থী ও সাধারণ মানুষের চলাচলে নতুন সুযোগ সৃষ্টি হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: