রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের ৪৬৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্সের আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার ব্যবস্থাপনায়, বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি জেলার সহযোগিতায় এবং বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সভাপতি মোঃ রায়হানুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা, প্রশিক্ষকের দায়িত্ব ও সনদপত্র করেন বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার কমিশনার মাহবুব হাসান বাবু।
এ সময় বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরীসহ কোর্স লিডার ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন কোর্সে কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন কাব শিক্ষক অংশগ্রহণ করেন। এ কোর্সের মাধ্যমে শিক্ষকদের স্কাউটিং কার্যক্রম, কাব স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।


















