সোমবার , ২৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ইউনিসেফের অবিভাবক কর্মশালা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৮, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ

কিশোর কিশোরীদের অভিভাবকবৃন্দের অংশগ্রহণে সামাজিক ও আচরণ বিষয়ক কর্মশালা সোমবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ এর সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কাপ্তাই উপজেলা শাখা এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর ১০০ জন অভিভাবক অংশ নেন।

কর্মশালায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, ইউনিসেফ কার্যালয়ের উন্নয়ন এর জন্য যোগাযোগ শাখার প্রধান নাইজেরিয়ান নাগরিক জনসন, ইউনিসেফ এর পুষ্টি বিশেষজ্ঞ আমেরিকান নাগরিক মায়াং সারি,  স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্রীলংকার নাগরিক চন্দ্রসেগারার সলোমান, ইউনিসেফ এর উন্নয়নের জন্য যোগাযোগ শাখার বিশেষজ্ঞ তানিয়া সুলতানা, ইউনিসেফ রাঙামাটি কার্যালয়ের প্রোগাম অফিসার ইলা চৌধুরী, টেকসই সামাজিক সেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নীলুফা নাজনীন, রাঙামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মনস ত্রিপুরা, কাপ্তাই উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ইউনিসেফ এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তাগণ বলেন, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালে তাদের মানসিক বিকাশে সবসময় পাশে থাকেন মায়েরা।

তাই এ সময়টুকু বিশেষ করে মা’ দের পাশে থাকতে হবে। বক্তারা আরোও বলেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অভিভাবকরা কিশোর কিশোরীদের বেড়ে উঠার পেছনে সহায়ক ভূমিকা পালন করবেন।

এর আগে ইউনিসেফ এর প্রতিনিধি দল কাপ্তাই উপজেলার সাপছড়ি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

থানচিতে নৌকা ডুবির ১৬ ঘন্টা পর নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

ফারুয়া ইউনিয়নে ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল

৭ই মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাপ্তাইয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

স্বামীর নির্যাতন থেকে মুক্তি চায় খেমারি মারমা

লংগদুতে সেনাবাহিনীর অনুদান প্রদান

বান্দরবানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল হাম-রুবেলা’র টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

error: Content is protected !!
%d bloggers like this: