শুক্রবার , ১৫ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালী মগদ্বেশ্বরী মন্দিরে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৫, ২০২২ ৯:২১ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী শ্রীশ্রী মগদ্বেশ্বরী মায়ের মন্দিরের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল হতে মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে।

এই উপলক্ষে উৎসবের প্রথমদিন গীতাপাঠ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, আলোচনা সভা, অধিবাস কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতুর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, কেপিএম লিমিটেডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ব্যাংকার বাবুল কান্তি দে, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ ও অজয় সেন ধনা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, অর্থ সম্পাদক উত্তম কুমার মল্লিক, মহিলা সম্পাদক শিপ্রা লোধ, সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরের সাবেক সভাপতি কাজল দে।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত থেকে ভাগবতীয় অমৃত সুধা আস্বাদন করান ফটিকছড়ি কাটিরহাট লোকনাথ সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ গিরি মহারাজ।

স্বাগত বক্তব্য দেন রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু।

এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় ভক্তিমুলক সংগীতানুষ্ঠানে স্থানীয় শিল্পিরা ছাড়াও একক সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী সুজন ঘোষ।

এদিকে উৎসবের দ্বিতীয় দিন শনিবার (১৬ এপ্রিল) ব্রাক্ষমুহুর্তে তারকব্রহ্ম মহানাম সংকীর্তনে নামসুধা বিতরণ করবেন শ্রী অচ্যুতানন্দ সম্প্রদায়, শ্রী মদন মোহন সম্প্রদায়, শ্রী মা বিশাখা সম্প্রদায় এবং শ্রী শ্রী হরিনাম সম্প্রদায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সকলের সহযোগিতায় জনবান্ধব ও জনকল্যানমুলক রাঙামাটি জেলা পরিষদ গঠন করা হবে- দীপন তালুকদার 

বেতবুনিয়া শালবন বৌদ্ধ বিহারে বুদ্ধমুর্তি জীবন্যাস অনুষ্ঠান সম্পন্ন 

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন, গুম-খুনের বিচারের দাবি

পাহাড়ে সর্ববৃহৎ সেতু প্রকল্প / নানিয়াচরের সেতুর জন্য জমি দিলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষকদের প্রকৃত মানুষ গড়ার কাজে ব্রতী হবার আহ্বান জানালেন, সাবেক এমপি ওয়াদুদ

রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক নারী আটক

নানান নাটকীয়তার পর পুলিশ হেফাজতে থাকা ২৭ জনের মুক্তি

হরিণছড়ায় ক্ষুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

error: Content is protected !!
%d bloggers like this: