শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান পেল প্রধানমন্ত্রীর ১লক্ষ টাকা অনুদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২২, ২০২২ ২:৪০ অপরাহ্ণ

 

রাঙামাটির প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্র থেকে সাইমা আক্তার ও শক্তিমান তঞ্চঙ্গা পেল প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লক্ষ টাকা করে ছবি আঁকা বাবদ অনুদান।

অটিস্টিক ও শাররিক প্রতিবন্ধী শিশু শিল্পী কর্তৃক আঁকা বাবদ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের ২ বাক প্রতিবন্ধী ২০২২ অর্থ বছরে এই অনুদান পেয়েছেন।

স্কুল কর্তৃক পক্ষ জানান, ২০২১ অর্থ বছরেও উক্ত প্রতিবন্ধী স্কুল থেকে বাক ও শ্রবন প্রতিবন্ধী রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র থেকে শাহরিয়ার করিম পাভেল, শ্যামলী চাকমা ও মোঃ কামরান ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লক্ষ টাকা করে অনুদান পেয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও ঢাকা কর্তৃক জানাগেছে, এবারও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র থেকে বাক ও শ্রবন প্রতিবন্ধীদের আঁকা বিভিন্ন ছবি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে বলা হয়েছে আগামী ২০ মে ২০২২ তারিখের মধ্যে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি পাঠাতে হবে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের বাক প্রতিবন্ধী শিশু সাইমা আক্তার ও তার মা এবং প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জেলা প্রশাসকের সাথে সাইমা আক্তার বেশ কিছু আঁকা ছবি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাক প্রতিবন্ধী শিশু সাইমার আঁকা ছবি দেখে অবাক হন। বাক প্রতিবন্ধীর সাথে আকার ইঙ্গিতে কৌশল বিনিময় করেন। জেলা প্রশাসক যে কোন সহযোগিতায় সাইমার প্রতি দৃষ্টি রাখার কথা বলেন।

রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এবং জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ২০২১ সাল থেকে জাতীয় পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের বাক ও শ্রবন প্রতিবন্ধী শিশুরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লক্ষ টাকা করে মোট-৫জন শিশু ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

রামগড় উপ‌জেলা নির্বাচ‌নে ১০ প্রার্থীর ম‌নোনয়ন জমা

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- সাইফুল ইসলাম শাকিল

লংগদুতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নয়া সভাপতি মুছা, সম্পাদক ফজলু

কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত 

মরহুম মনির হোসেনের সহধর্মিণী ও ইকবাল হোসেন’র মা ফাতেমা আর নেই

আইডিএফের দুঃস্থ প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কাপ্তাইয়ে টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়

error: Content is protected !!
%d bloggers like this: