বুধবার , ১১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন রাঙামাটির বরুন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১১, ২০২২ ১১:১১ অপরাহ্ণ

ফুটবলে অবদান রাখায় জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন  জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রাঙামাটির  বরুন বিকাশ দেওয়ান।

বুধবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে  বরুনের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

২০১৩ সাল খেকে ২০২০ সাল পর্যন্ত যারা ক্রীড়ায় অবদান রাখেন তাদেরকে এ পুরস্কারে ভুষিত করে সরকার। সারা দেশের মোট ৮৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৮৮ সালে প্রথম অনুর্ধ্ব ১৬ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পান তিনি।

এরপর  থেকেই তিনি নিয়মিত জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

এর পাশাপাশি তিনি খেলেছেন দেশের প্রথম সারির ফুটবল ক্লাবগুলোর হয়েও। মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ তৎকালীন দেশের শীর্ষ এই চারটি ক্লাবের হয়েই খেলা খেলেন বরুন।

ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি নিজেকে গড়ে তোলেন একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে। রাঙামাটিতে নিজে গড়ে তুলেন রাঙামাটি ডায়নামিক ফুটবল একাডেমি।

এতে প্রশিক্ষণ নিচ্ছে শতাধিক সম্ভাবনাময় ক্ষুদে ফুটবলার।

১৯৬৯ সালে ১ ফেব্রুয়ারি রাঙামাটি শহরের মাঝের বস্তি এলাকায় জন্ম গ্রহণ করেন বরুন বিকাশ দেওয়ান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধর্ষকের বিচার দাবিতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ সমাবেশ

বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রান সহায়তা

কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল

দীঘিনালায় আনসার ভিডিপি সমাবেশ

রামগড়ে ভারতীয় মদ ও ফেনসিডিল ধরল টাস্কফোর্স

বান্দরবান সেনা রিজিয়নের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

চন্দনাইশের বরমায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করলেন সম্ভাব্য মেম্বার প্রার্থী বাবুল হোসেন

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ

রাঙামাটিতে নতুন ঘর পাচ্ছে আর ২০৬ পরিবার; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: