বুধবার , ১৮ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ির মারিশ্যা জোন কাপ ফুটবল টূর্নামেন্ট শুরু

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ১৮, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন কাপ ফুটবল টূর্নামেন্ট শুরু হয়েছে । ১৮ মে বুধবার বিকাল ৩ টায় জোন সদর মাঠে বেলুন উড়িয়ে এই টূর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী।

এ সময় মারিশ্যা জোনের উপঅধিনায়ক মেজর শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোনোমার হুসেন, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ টূর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব ও কাচালং নবীন সংঘ ক্লাব অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ের খেলা শেষে কোন পক্ষ গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত ১৪ মিনিটের খেলা শুরুর এক মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে যায় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: