মঙ্গলবার , ৩১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী বিকাশ দেওয়ান আর নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৩১, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের “হিসাব সহকারী” বিকাশ দেওয়ান মারা গেছেন। গেল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান। বিকাশ দেওয়ানের ব্রেইন স্ট্রোক হয়েছে জানিয়েছে চিকিৎসক।
পরিবারিক সূত্র জানায়, বিকাশ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অফিস থেকে বাড়ি ফিরে অসুস্থবোধ করেন। সাথে সাথে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাঙামাটি  হাসপাতালের ডাক্তাররা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টায় মারা যান বিকাশ।
বিকাশ দেওয়ান ২০০৮ সালে আইসিডিপি প্রকল্পে হিসাব সহকারী হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে বিকাশ স্ত্রী, দুই কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর স্ত্রী স্বরুপা চাকমা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে সহকারী প্রকল্প ব্যবস্থাপক হিসেবে বরকল উপজেলায় কর্মরত আছেন।
বিকাশ দেওয়ানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সহকর্মীকে শেষ দেখা দেখতে মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বিজন সারণীর বিকাশ দেওয়ানের বাড়িতে ভিড় করেন সহকর্মী আত্মীয় স্বজনরা। মঙ্গলবার বিকালে রাজদ্বীপ মহাশ্মশানে বিকাশ দেওয়ানের মরদেহ ধর্মীয় রীতি মেনে দাহ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শরবত বিক্রেতার কাছে চাঁদা দাবি, পাহাড়ি যুবক আটক

রাঙামাটির প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০

খাগড়াছড়িতে নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ সুপার মুক্তা ধর

সেনাবাহিনীর অভিযানে রাজস্থলীতে সেগুন কাঠ জব্দ

রাজস্থলীতে হাতির শাবক উদ্ধার

নানিয়ারচরের বগাছড়িতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী

সুবিধাভোগীদের সাথে রাঙামাটি ব্লাস্ট’র মতবিনিময় সভা

কাউখালী‌তে প্রথম সুপারশ‌পের যাত্রা শুরু-উদ্বোধন করলেন অংসুই প্রু

রাঙামাটি জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের বেদখল অফিস নিজ দখলে

error: Content is protected !!
%d bloggers like this: