মঙ্গলবার , ১৪ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে রাজস্থলীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
জুন ১৪, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিকে যেমন আমাদের সোনালি অতীতকে স্মরণ করিয়ে দেয়, তেমনি এটা আমাদের সোনালি ভবিষ্যৎ সম্ভাবনাও জানিয়ে দেয়।

প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিশেষভাবে অসহায় হতদরিদ্র মানুষের জন্য উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে। এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে।

বক্তব্যের পর রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান ভার্চুয়াল মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ দশ উদ্যােগ বিষয়ক কর্মশালা সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে উপস্থাপন করেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহলাঅং মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা ।

উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন

সাজেকে সড়ক দূর্ঘটনার কবলে পর্যটকবাহী সিএনজি: সেনাবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার

খুটাখালীতে ২টি চিংড়ি ঘেরে ডাকাতি, ডাকাতের ছুড়া গুলিতে আহত-৩

রাঙামাটিতে পৌর আ.লীগ সম্পাদকসহ আটক-৩

বিলাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ চলমান

কাপ্তাইয়ে সিসিএইচপির সমাপনী সভা ও হুইলচেয়ার বিতরণ

সাজেকের উদয়পুর সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ১; আহত ১৩

এমন ‘শান্তি’ চায় না খাগড়াছড়িবাসী

চন্দনাইশে ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ ডিজিএম ফখরুদ্দিনের পদত্যাগ চেয়ে মানববন্ধন

চন্দ্রঘোনা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: