বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২২, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িক রূপসী কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) দুপুরে কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই কর্ণফুলি পেপার মিল লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কেপিএম এর মহা ব্যবস্থাপক (বানিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, কেপিএম এর উৎপাদন বিভাগের প্রধান মোঃ মইদুল ইসলাম, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কেপিএম স্কুলের প্রাক্তন শিক্ষক হারুন আল রশীদ, চন্দ্রঘোনা মা মনি ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক দ্বীন মোহাম্মদ এবং মানবাধিকার কর্মী নুর বেগম মিতা।

গোল টেবিলে বক্তারা বলেন, কাপ্তাই উপজেলাকে সামগ্রিকভাবে উন্নয়ন করতে হলে পর্যটন শিল্পকে জাতীয় ভাবে তুলে ধরতে হবে এবং পর্যটন খাতে উন্নয়ন ঘটাতে হবে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার পাশাপাশি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম মিলকে সচল করতে হবে এবং কাপ্তাইকে মৌজা হিসেবে ঘোষণা করতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কুটির শিল্পকে তুলে ধরতে হবে। এছাড়া এই অঞ্চলের উৎপাদিত ফল মূলকে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করতে হবে, যাতে করে দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত ফল বানিজ্যিক ভাবে জেলার বাহিরে নিয়ে যাওয়া হয়। সেইসাথে কৃষি খাতে উন্নয়ন ঘটাতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে বুদ্ধ ভিক্ষু সম্মেলন শুরু

নানিয়ারচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ১২ ডিসেম্বর

মেয়াদোত্তীর্ণ চা পাতা বিক্রি / চট্টগ্রামের ‘হোসাইন টি’কে দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত

জেগে উঠেছে ঝুলন্ত সেতু; পর্যটকদের জন্য উন্মুক্ত 

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

আর্য‍্যগিরি বন বিহারকে সেনাবাহিনীর আর্থিক অনুদান

রাঙামাটির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্য নিয়ে গ্রন্থ প্রকাশে মতবিনিময় সভা

৫ দফা দাবি আদায়ে কাপ্তাই পিআইও অফিসে কর্মবিরতি

দীঘিনালায় দুস্থ পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবানে থানচি উপজেলায় ৭ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা 

error: Content is protected !!
%d bloggers like this: