বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৬, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ

 

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই( বি এন স্কুল) ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।

বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক ও বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর পরিচালনা কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার এম রাকিবুল হাসান সরকার এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান । অনুষ্ঠানে বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর নিকট পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি উপহার হিসেবে প্রদান করা হয়।

একই সাথে ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

উল্লেখ্য ২০২১ সালে প্রথমবারের মতো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ৪০ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জনে সক্ষম হয়েছে এবং তিন পার্বত্য জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু বান্দরবানে

শেখ হাসিনার পাশে বসা সেই অমর এবার নির্বাচন করছেন গণমুক্তি জোটের প্রার্থী হয়ে

বোয়ালখালীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ওয়াদুদ ভুইঁয়া

আপার রাঙামাটির বাজার চৌধুরী মোস্তফা কামাল উদ্দিন

জুড়াছড়ির দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করলো সেনাবাহিনী

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

সকলে মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি-প্রতিমন্ত্রী মীর হেলাল

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচি

মহালছড়ি ধুমনিঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত, সেনা সদস্যদের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ

error: Content is protected !!
%d bloggers like this: