সোমবার , ২৫ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে সড়ক দূঘটনায় নিহত সেনা সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ২৫, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর এর সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আবদুল হালিম এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

২৫ জুলাই সোমবার সকালে সেনাবাহিনীর পাহারায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের এমডিএস থেকে মরদেহ বাঘাইছড়িতে সেনা সদস্যের বাড়িতে আনা হয়। পরে সকাল ৯ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক কেন্দ্রীয় মডেল মসজিদের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরান নিহত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আব্দুল হালিমের জীবন বৃত্তান্ত পড়ে শোনান।

মরহুম ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম ১৪ জানুয়ারী ২০০৭ সনে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন কর্মজীবনে তিনি একজন গর্বিত ও দক্ষ সদস্য ছিলেন, তিনি সুনামের সহিত পেসিডেন্ট গার্ড রেজিমেন্টে (পিজিআর) এর মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ছুটিতে বাড়িতে এসে ২৪ জুলাই সাজেক বেড়াতে গিয়ে ফেরার পথে সাড়ে ৩ ঘটিকায় সাজেক ১৪ মাইল এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় শাহাদাৎ বরন করেন, মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন।

পরে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে সশস্ত্র সালাম ও রাষ্ট্রিয় মর্যাদায় মুসলিম ব্লক কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়। দাফন সম্পন্ন করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ এতিমখানায় বান্দরবান সেনা জোনের ইফতার সামগ্রী প্রদান

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক

কাউখালী ধর্মগিরি সাধনা কুটিরে কঠিন চীবর দান সম্পন্ন

কাউখালীতে পাঁচ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের জরিমানা 

বাঘাইছড়িতে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক কমিটি গঠিত

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য  ১৪৪ ধারা জারি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: