মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ওয়াগ্গা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ

 

জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সহ সমাজে হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, মূল্যবোধ বজায় রেখে পরস্পরের হিংসা, সহিংসতা বন্ধ করে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা গঠন করা আমাদের মূল্য লক্ষ্য হওয়া উচিত।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যার সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভোলানাথ তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য অমল কান্তি দে, ইউপি সদস্য মোঃ সরোয়ার, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ, শিলছড়ি বাজার মসজিদের ইমাম মাওলানা আরিফুল ইসলাম, আগুনিয়াছড়ার কার্বারী শান্তিপদ তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জুবায়েদ হোসেন জাবেদ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেভিল হান্ট অভিযানে রামগড়ে আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

রাবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে যোগ দিলেন ড. সেলিনা আখতার

মারমা সম্প্রদায়ের রিঃলংপোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টার

লংগদুতে শিক্ষার্থীদের নিয়ে সেনা জোনের পুনর্মিলনী

চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের সশ্রম কারাদণ্ড

কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

ভোক্তা অধিকার দিবস পালন নানিয়ারচরে

রাবিপ্রবি’র নতুন ভিসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজস্থলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: