বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ আসামী

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

 

পার্বত্য জেলা খাগড়াছড়িতে জেলখানায় বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষা দিচ্ছেন ৩ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেন এই ৩ শিক্ষার্থী।

পরীক্ষায় অংশ নেওয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকা জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম, নারী ও শিশু নির্যাতন মামলার আসামী। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। তিনি একমাস আগে থেকে কারাগারে বন্দি রয়েছেন।

অপর দুইজন আরিফুল ইসলাম হত্যা মামলার আসামী। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামী। সে মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থী। গত বছর আগে থেকে তিনি জেলে আছেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা ৩ শিক্ষকের তত্ত্বাবধনে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছে।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় ও সঠিকভাবে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে পারে,সেজন্য সকল ধরনের ব্যবস্থা আমরা করেছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

কাপ্তাইয়ে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতিমূলক সভা

নানিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২

উন্নয়ন বোর্ডে বাঙালি প্রতিনিধি নিয়োগ দাবি / রাঙামাটিতে পিসিসিপি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাহাড়ে দুর্নীতির বরপুত্র দীপংকর তালুকদার

খাগড়াছড়ির ৬১ পূজামন্ডপের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে ইউপিডিএফের সংগঠক নিহত

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজে বাধা দেওয়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির নিন্দা

খ্রিস্টান বড়দিন উপলক্ষে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: