সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে যুবলীগের বিক্ষোভ সমাবেশ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ

 

সারাদেশে বিএনপি- জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশ এর উপর হামলার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিন করে আবারোও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

কাপ্তাই উপজেলা যুবলীগ এর সভাপতি নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ পরবর্তী উপজেলা সদরে সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন। সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাছের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাহাদুল আলম , রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতু, যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কাপ্তাইতে কাউকে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে দেওয়া হবেনা। কাপ্তাইতে বিএনপি যে কোন অরাজক পরিস্থিতি মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট। কাপ্তাইতে বিএনপি জামায়াত কে যেমন ভাবে মোকাবেলা করব আমরা তেমনি পাহাড়ের সন্ত্রাসীদের ও প্রতিহত করব।

সমাবেশে কাপ্তাই উপজেলা যুবলীগ ঘোষণা করেন আগামী ২০২৪ সালের ৮ ই জানুয়ারি সংসদ নির্বাচন পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কাপ্তাই উপজেলা যুবলীগ মাঠে থাকবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত আউয়াল হোসেনকে সংবর্ধনা উপজেলা প্রশাসনের

রাঙামাটি শহর বিদ্যুৎবিহীন ৫ ঘন্টা

জগন্নাথের শিক্ষার্থী খাদিজার মুক্তি চেয়ে রাবিপ্রবিতে ৩ শিক্ষার্থীর মানববন্ধন 

কাউখালীর ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

পরিবার গেছে বেড়াতে, একা ঘরে পুড়ে মরলেন বৃদ্ধ আবু তাহের

রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কাপ্তাই বিজিবির অভিযানে বিলাইছড়ি থেকে পরিত্যক্ত বন্দুক উদ্ধার

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে- অংসুই প্রু চৌধুরী

রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক ৮টি ভারতীয় গরু জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: