রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে শিশু রাকিবকে গায়ে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ

 

শিশু রাকিবের গায়ে কেরোসিন ঢেলে হত্যার উদ্দেশ্যে তাকে গাছে বাধে দুষ্কৃতকারীরা। গত শনিবার রাত আনুমানিক ১০ টায় লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়ন শিবের আগা গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাকিব নামের (১৪)বছর বয়সি শিশুকে কেরোসিন ঢেলে গাছের সাথে বেধে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে ওই এলাকার শামীম- পিতা- নুরুল ইসলাম, আলমগীর, পিতা আমির হোসেন মোল্লা ও ১জনের নাম জানা যায়নি।

রাকিবের ভাই পারভেজ জানান, আমার ভাই রাত ১০টার সময় টয়লেট থেকে বের হয়ে আসার সময় ১জন তার মুখ চেপে ধরে তখন সে হাত সরিয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলে ৩ জন ব্যক্তি তার মুখ চোখ বেধে ফেলে তিনজন ব্যক্তির পুরো শরীর কালো পোশাকে ঢাকা ছিলো। পরে তাকে বেধে নিয়ে যায় গহীন জঙ্গলে অথাৎ শিবের আগা সমিতির টিলা নামক স্থানে।

পারভেজ আরো জানান, সেখানে দুষ্কৃতকারীরা পরামর্শ করে দড়ি দিয়ে বাঁধলে দড়ি ছিড়ে ও চলে যাবে তাই তারা তাকে মোটা (Gi তার) দিয়ে হাত পা কোমর ও গলায় তার দিয়ে লটকিয়ে রাখে তাকে ইচ্ছে মত ঘুষি লাথি ও ছুরির আচার দিয়ে মাথায় আঘাত করে তার পর তার গায়ে কেরোসিন ঢালে কিভাবে পুড়াবে কি ভাবে লাশ লুকাবে সে পরামর্শ করার জন্য তারা একটু দুরে যায়।

সে ফাঁকে বুদ্ধিমান শিশু রাকিব প্রথমে ১ হাতের তার মুচড়িয়ে ছিড়ে ফেলে পরে গলার ও পায়ের তার ছিড়ে পাশের জঙ্গলে লুকিয়ে থাকে। যখন দুষ্কৃতকারীরা টের পেল রাকিব নাই তখন তারা রাকিবকে খোজাখুজি শুরু করে। খুঁজতে খুঁজতে যখন তারা এলোমেলো হয়ে পরে সে ফাঁকে রাকিব আস্তে আস্তে জঙ্গল থেকে বের হয়ে রাস্তায় আসে, রাস্তায় আসার পর রাকিব যখন দৌঁড় মারে তখন  শামীম ও আলমগীর অজ্ঞাত একজন তার পিছু নেয়

রাকিব তার খালার বাড়ীর পিছনে এসে চিৎকার করলে খালাতো ভাই কামালসহ সকলে বের হয়। তখন দোষকৃতকারী তিনজন পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল, তার, দড়ি,ও হত্যার আলামত উদ্বার করে। তবে শিশু রাকিব গলা কন্ঠ শুনে ২ জনকে চিনতে পেরেছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আমিন জানান, ঘটনাস্থল থেকে আমাকে একজন ফোন করেছিল। তবে মামলা করার জন্য এখনো কেউ থানায় আসেনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অস্তিত্বহীন প্রকল্পে বরাদ্দ: দুদকের পৃথক অভিযানে উন্মোচিত দুর্নীতির চিত্র

খাগড়াছড়িতে মাসব্যাপি ঈদ আনন্দ ও বৈশাখী মেলা শুরু

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষা সাহিত্য ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সীমান্তে ইয়াবার অব্যাহত অনুপ্রবেশ: জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত

মেয়াদোত্তীর্ণ চা পাতা বিক্রি / চট্টগ্রামের ‘হোসাইন টি’কে দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে ওয়াগ্গা জোনের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

কাপ্তাই দারুলউলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরি

error: Content is protected !!
%d bloggers like this: