রবিবার , ৫ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রকল্প পরিদর্শনে কাপ্তাইয়ে মার্কিন রাষ্ট্রদূত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৫, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ

মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপির তত্ত্বাবধানে রাঙামাটির কাপ্তাইয়ে চলমান কয়েকটি প্রজেক্ট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

রবিবার (৫ মার্চ) সকালে সফরের অংশ হিসেবে তিনি কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউসে আসলে তাঁকে রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান অভ্যর্থনা জানান।

এ সময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সালেহ মোঃ শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সহ
মার্কিন রাষ্ট্রদূত এর সাথে আগত ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পরে প্রজেক্ট এর কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় স্থানীয় ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মতবিনিময় করেন। এছাড়া বনফুল রেস্ট হাউজের সামনে মার্কিন রাষ্ট্রদূত একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানান আয়োজনে কাপ্তাইয়ে ৭ মার্চ উদযাপন

মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হারিয়ে যাওয়া ভাষা, সাহিত্য সংস্কৃতি ও জীবন আচার ফিরিয়ে আনতে হবে’

নুরমোহাম্মদকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিল উপজেলা প্রশাসনের

হেডম্যান-কার্বারীদের সাথে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

দীঘিনালায় হেলিকপ্টারে আসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ত্রাণ 

পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন রাঙামাটির বরুন দেওয়ান

দেশের মহাউন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চলের কৃষকরা- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: