সোমবার , ১২ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ১২, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭)।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (১২ জুন) বিকেল ৪ টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুমন দে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়ার সভাপতিত্বে  যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মারজান হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা  উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ     সহ ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বালক বিভাগের  ২ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায়  কাপ্তাই ইউনিয়ন ২-০ গোলে রাইখালী ইউনিয়নকে পরাজিত করে।

অপরদিকে বালক বিভাগের দ্বিতীয় খেলায়  চন্দ্রঘোনা  ইউনিয়ন ও  ওয়াগ্গা  ইউনিয়ন এর খেলা গোল শূন্য হয়।

এছাড়া কাপ্তাই উপজেলা পর্যায়ে বালিকা বিভাগে জেলা পর্যায়ে প্রেরণের নিমিত্তে ৫ টি ইউনিয়ন এর খেলোয়াড়দের  বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উদ্বোধনী খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক স্বপন দাশ,  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা ও আল আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল কাদের।

টুর্নামেন্টে সর্বমোট ৫ টি ইউনিয়ন এর বালক ও বালিকা বিভাগে সর্বমোট ৫ টি  দল অংশ নিচ্ছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে খাদ্য সহায়তা দিলো বিজিবি

কাপ্তাইয়ে সোনালী রঙের অজগর উদ্ধার; বনে অবমুক্ত

কক্সবাজারের কচ্ছপিয়া দোছড়ি খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে জনবসতি

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অর্থ সহায়তা পেলে পুনরায় মুরগির খামারটি চালু করতে চান বিলাইছড়ির টেবলু চৌধুরী

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

রাজস্থলীতে সন্ত্রাসীদের আস্তানায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা

কাপ্তাইয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

রাঙামাটির ৬ প্রতিষ্ঠানকে পার্বত্য মন্ত্রনালয়ের চেক বিতরণ

রাবিপ্রবি’তে মহান বিজয় দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: