মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন

প্রতিবেদক
এম কামাল উদ্দিন, রাঙামাটি
আগস্ট ১, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

 

‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটিতে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এ বৃক্ষমেলা করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া, রাঙামাটি অঞ্চলের উপবন সংরক্ষক আবু নাছের মো. ইয়াসিন নেওয়াজ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ও অশ্রেণিভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বন কর্মকর্তা মো. সোহেল রানা।

বক্তারা সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ বৃক্ষমেলা সফল ও স্বার্থক করতে ফলজ ও বনজ গাছের চারা লাগিয়ে সামাজিক বনায়নের মাধ্যমে পাহাড়ের বনজ সম্পদ ও অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। আয়োজকরা জানান, এবার মেলায় বন বিভাগসহ স্থানীয় বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠানের বসানো ৩০টি স্টলে উল্লেখযোগ্য সংখ্যক চারা বিক্রি হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে নৌকা ডুবে ফল ব্যবসায়ির মৃত্যু

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

রাজস্থলীর সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত ২ 

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পানিতে পড়ে শিশুর মৃত্যু 

লুৎফুর রহমান কাজল দলীয় মনোনয়ন পাওয়ায় ঈদগাঁওয়ে শোকরানা সভা

পর্যটন নীতিমালা বাস্তবায়ন না হওয়ার পাহাড়ে অপ্রীতিকর ঘটনা বাড়ছে

কাপ্তাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

আমাদের সকল সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: