রবিবার , ১৩ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বন্যায় জুরাছড়ির উন্নয়ন বোর্ডের সেতু ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৩ ৮:২৯ পূর্বাহ্ণ

সম্প্রতি প্রবল অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলের স্রোতে রাঙামাটি জুরাছড়ি উপজেলায় থানার পূর্বে আরসিসি গাইর্ডার ব্রীজের ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিলারের বেইজ ও পাইলক্যাপের নিচের মাটি সরে গিয়ে ৮-৯ ফুট গর্ত সৃষ্টি হয়েছে। দ্রুত প্রয়োজনী পদক্ষেপ নেওয়া না হলে ব্রীজটি ডেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থানা সংলগ্ন পূরে লুলাংছড়ি ও সামিরা সংযোগ রাস্তায় ২০২০ সালে নির্মাণ করে দেয় এ আরসিসি গাইর্ডার ব্রীজটি। ব্রীজটির একটি অংশ আরসিসি বক্স সেতুর ৬০ ফুলম্বার দুই পাশ্বে ৮-৯ ফুট বেইজ ও পাইলক্যাপের মাটি সরে গেছে। অন্যটি ১শ ২০ ফুট লম্বা সেতুর চারটি পিলার ও দুই পার্শ্বে আরসিসির ৮-৯ ফুট গর্ত তৈরী হয়েছে।
স্থানীয় কার্বারী সুরেশ চাকমা ও ঝিনুকা চাকমা বলেন, সম্প্রতি অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলের স্রোতে ব্রীজের পিলারে ক্যাপের মাটি সরে যায়। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ব্রীজের ঝুঁকি বাড়তে পারে। যে কোন মহূত্বে ব্রীজটি ডেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জুরাছড়ি মৌজার হেডম্যান সুন্তোষ দেওয়ান বলেন, এই ব্রীজটি খুবই জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন ব্রীজে দিয়ে তিন ইউনিয়নের মানুষ যাতায়াত ও কৃষি পন্য পরিবহন করে।

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ ব্রীজ। সরেজমিনে দেখেছি। ব্রীজের পাইলক্যাপের মাটি সরে যাওয়াই ব্রীজটি ঝুঁকি বাড়তে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষে অবহিত করা হবে।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, কোটি টাকা ব্যয়ে ব্রীজটি নির্মান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এ ব্রীজের মধ্যে দিয়ে শত শত শিক্ষার্থী যাতায়াত ও কৃষি পন্য পরিবহন করে। ব্রীজটি রক্ষায় মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ওএমএস চাল কিনতে দীর্ঘ সারি

কাল থেকে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব: প্রস্তুতি থেকে রিলংপোয়েঃ আনন্দে মুখর পাহাড়

ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ– ঈদগাঁওয়ে জামায়াতের উলামারা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে আজকের পত্রিকার ২ বছর পূর্তি পালন

চন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

মানিকছড়িতে মৎস্য পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে মাশরুম ও হাঁসমুরগি পালন প্রশিক্ষণ শুরু 

খাগড়াছড়ির বর্মাছড়িতে অপারেশন উত্তরণে নিরাপত্তা বাহিনীর কাজে বাঁধা

কাপ্তাইয়ে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বোরোর ফলন বেশী

error: Content is protected !!
%d bloggers like this: