বুধবার , ৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

 

জুরাছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী মৎস্য চাষী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাসের সভাপতিত্বে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মৃণাল কান্তি চাকমা।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলায় কাজ করছে মৎস্য বিভাগ।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে জলাশয়ের অভাব হওয়ায় পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষীগণ মাছ চাষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠ সফরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞানও অর্জন করবেন। এছাড়া প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন এবং পার্বত্য অঞ্চলের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, উপজেলার ২০ জন মৎস চাষী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল 

পালবার লিংক সেন্টার পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারপতি জিয়াউল করিম

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে মান্নান কিং একাদশ চ্যাম্পিয়ন

৬ এতিমখানায় বান্দরবান সেনা জোনের ইফতার সামগ্রী প্রদান

কাপ্তাইয়ে ৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ-সাংস্কৃতিক অনুষ্ঠান

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

কাপ্তাই মৎস্য বিভাগের উদ্যোগে স্টেকহোল্ডার ক্যাম্পেইন কর্মশালা

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন মাসিক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: