বুধবার , ২০ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কেইউজে’র উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মার্চ ২০, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

 

‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং চট্ট- ২৮০৮)’-এর উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে কেইউজে অফিসে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, কেইউজে সভাপতি প্রদীপ চৌধুরী।

কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিতদের মধ্য থেকে বক্তব্য রাখেন যথাক্রমে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সহ-সভাপতি ও কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সা. সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা, নির্বাহী সদস্য আজিম উল হক ও আবু তাহের মুহাম্মদ।

এছাড়া কেইউজে’র সা. সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সা. সম্পাদক কানন আচারিয়া ও কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক ওমর ফারুক শামিম, পলাশ বড়ুয়া ও সাংবাদিক পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন জেলার সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা জন্য কাজ করবেন। বর্তমানে সাংবাদিকদের মধ্যে একতার অভাব। সবাই ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক স্বার্থ নিয়ে চিন্তা না করে কর্মরত সাংবাদিকদের জন্য কাজ করতে হবে। সব শেষে ঐক্য ছাড়া সাংবাদিক সমাজের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মধ্যে ঐক্য না হলে এমন পরিস্থিতির পরিবর্তন হবে না। সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নয় জন নির্বাচিত সদস্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেইউজে’র পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্ভাষণ জানানো হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

রাঙামাটি জেলা পরিষদ মার্কেটের প্লট ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ: ব্যবস্থা নিতে গড়িমসি

শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার 

কাপ্তাই বিএসপিআই এ চলমান প্রকল্প পরিদর্শনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী

কাপ্তাইয়ের ভার্য্যাতলীতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

লংগদু সরকারি কলেজ / স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

১২০ টাকায় খাগড়াছড়িতে ১৫ পুলিশ কনস্টেবল পদে চাকুরি

বান্দরবানে আরও ১৭ জঙ্গি ও কেএনএফের ৩ সদস্য আটক, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার 

রাজস্থলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

error: Content is protected !!
%d bloggers like this: