সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই স্পীল ওয়ের ১৬ জলকপাট

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় দ্বিতীয় বারের মতো সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট। এসময় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৩৯ ফুট মীন সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

সোমবার সকাল ১০ টায় কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় স্পীল ওয়ের ১৬  জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়। এদিকে জলকপাট বন্ধ করা হলেও বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানান পিডিবি কর্তৃপক্ষ। এই ৫ টি ইউনিট দিয়েও প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে।

প্রসঙ্গত: গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ হতে অতি বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে  কাপ্তাই লেকের পানি বিপদ সীমা অতিক্রম করায় ২৫ আগস্ট সকাল ৮ টায় কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে টানা ১৫ দিন পানি ছাড়ার পর লেকের পানি ১০৮ ফুট মীন সি লেভেল এর নীচে চলে আসায় অর্থাৎ বিপদ সীমার নীচে চলে আসায় গত ৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় ১৬ জলকপাট বন্ধ করে দেওয়া হলেও গত ১১ সেপ্টেম্বর হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবারও ভারী বৃষ্টিপাত হওয়ায় লেকের পানি বৃদ্ধি পাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় ফের দ্বিতীয় বারের মতো ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি সহাবস্থানের পক্ষে

শেখ কামাল জন্মাদিনে সম্পর্কে কোন কিছুই জানে না রাঙামাটির বিএফডিসি!

অবহেলার শিকার রাজস্থলীর শিক্ষা খাত: শিক্ষক সংকটে অকৃতকার্য ৬৬ শতাংশ

রাঙামাটিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সচেতনতামূলক মাইকিং সেনাবাহিনীর

মহালছড়ি গোল্ডকাপ ফুটবলে মুবাছড়ির দুর্দান্ত বিজয়

রামগড় সীমান্তের দুর্গম স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

আনসার-ভিডিপি ক্লাবে মহালছড়ি জোনের উপহার প্রদান

রামগড়ে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ৪৩ বিজিবি

নানিয়ারচরের প্রতিটি দোকানে বালু ও পানি রাখা বাধ্যতামূলক

রামগড়ে আসামির হামলায় আহত থানার এসআই

error: Content is protected !!
%d bloggers like this: