শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সোনারগাঁও ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১,৫০০ নতুন শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান রক্ষা, নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগী ও আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির অনারেবল এডভাইজার আজিজুল বারী (শিপু)। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য একাগ্রতা, পরিশ্রম এবং সৃজনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মো. একরামল ইসলাম ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ এ মাবুদ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. হাবিবুর রহমান কামাল এনডি, পিইসি

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উক্ত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটিের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য ও অভিজ্ঞ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় পর্বও অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটিের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীরা ইউনিভার্সিটিের সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউনিভার্সিটি প্রশাসন জানায় যে, তারা তাদের একাডেমিক ও পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করতে সব ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার উখিয়া বিট কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বন বিভাগের মানববন্ধন

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম

কাউখালীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ল ১২০টি স্থাপনা: ৩ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে

কাপ্তাইয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চান পলিটেকনিক শিক্ষার্থীরা

রাঙামাটিতে ক্লাব আরজিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৮ বছর পরে ধরা পড়লো ক্যাপ্টেন গাজী হত্যা মামলার আসামী নিখিল

রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচরে পৃথক অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরোর জীবনাবসান

error: Content is protected !!
%d bloggers like this: