সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর)  দুপুর ১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে কাপ্তাই উপজেলা পুজা মন্ডপ সমুহের প্রতিনিধি এবং পুজা উদযাপন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনুর রশীদ। এসময় তিনি বলেন, যে যার যার ধর্ম পালন করবে সেটা তাদের অধিকার। কেউ অন্য ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবেন। সকলে ঐক্যবদ্ধ থেকে এই বছরের সুন্দর একটা পুজা উপহার দিব। জামায়াতে ইসলামী সবসময় সনাতন ধর্মালম্বীদের পাশে ছিলেন এবং থাকবেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার নায়েবে আমীর লোকমান হোসাইন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য,  আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু,
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য  সহ বিভিন্ন মন্দিরে প্রতিনিধি এবং কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেদাকচ্চপিয়া ন্যাশনাল পার্ক পরিদর্শন করেছেন ইউএনও

সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে এবার ৪ পর্যটক আহত

ঈদগাঁওয়ে মাদরাসা থেকে অবৈধভাবে বই বিক্রির অভিযোগ, বই ভর্তি গাড়ি জব্দ

রাইখালীতে ৪৫ জন জীবন্ত মায়ের পূজা ও আরাধনায় ব্যতিক্রমী আয়োজন

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

ব্যবসায়ী রাসেলের উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

মুন্সি আবদুর রউফের শাহাদাৎ বার্ষিকীতে নানিয়ারচরে নানান আয়োজন 

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা আনিছ

কাপ্তাইয়ে পলাতক আসামী আটক

কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলীল হত্যা মামলার পলাতক আসামি শাকিল গ্রেফতার 

error: Content is protected !!
%d bloggers like this: