বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধীতে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শ্রদ্ধা নিবেদন করছেন। এসময় তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকালে দশটায় নেতৃবৃন্দ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন সহ জেলা পরিষদের নতুন সদস্যবৃন্দ, রাঙামাটি জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
গেল২০ আগস্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন নতুন পরিষদ পুনর্গঠন করা হয়। এ সময় পূর্বের পরিষদ বিলুপ্ত করে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।


















