রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

২৯ বীর বিলাইছড়ি সেনা জোনের অধীনে ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দলের অভিযানে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) বিলাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা গেছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানাধীন ফারুয়া বাজার সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালায় ২৯ বীর বিলাইছড়ি জোনের ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কার্তিক তঞ্চঙ্গ্যা (২৬)। পিতা: অন্দ লার তঞ্চঙ্গ্যা, মাতা: সূর্যো দেবী তঞ্চঙ্গ্যা,স্ত্রী ঃ অঞ্জন চনা তঞ্চঙ্গ্যা,সাং- তিনি রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বগাখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন সাইচল রাস্তা এলাকার বাসিন্দা।দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক সংযোগ না থাকায় এ বিষয়ে আটক ব্যক্তি, তার পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

জুরাছড়িতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত 

বান্দরবানের রোয়াংছড়িতে ১২ই এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে বিষু মেলা ও ঘিলা খেলা

রাঙামাটিতে বিশ্ব টিকাদান সপ্তাহ পালন

চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঈদগাঁও বিএনপির

ASTHA প্রকল্পে ৮ জন লোক নিয়োগ দেবে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইমরান

শারদীয় দুর্গোৎসবে ঈদগাঁওয়ের পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন লুৎফুর রহমান কাজল

১৪ আগষ্ট রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে

স্বাধীনতা দিবসে দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

error: Content is protected !!
%d bloggers like this: