পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ অক্টোবর সকালে কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেন বলেন, “পূজা চলাকালীন মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ,নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের একটি মনিটরিং সেল ও মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করবে।

“পার্বত্য চট্টগ্রামের এই কাউখালী উপজেলা সবসময়ই সম্প্রীতির এক অনন্য উদাহরণ। কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দিয়ে যেকোনো সন্দেহজনক বিষয় সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করেন।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেন। এতে উপজেলার ৪টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান , আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার কাউখালী উপজেলার কলমপতি, বেতবুনিয়া এবং ঘাগড়া ইউনিয়নে সর্বমোট ৪টি মণ্ডপে একযোগে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী সভায় পুজা মন্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, “পূজাকে কেন্দ্র করে কাউখালীতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না। মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসার, ভিডিপি,গ্রাম পুলিশের সদস্যরা। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মণ্ডপগুলোর নিজস্ব ভলান্টিয়ার টিম গঠন বাধ্যতামূলক করা হয়েছে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, “পাহাড়ে আমাদের সম্প্রীতির ইতিহাস দীর্ঘদিনের। এবারও কাউখালী উপজেলার চারটি মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজার প্রস্তুতি চলছে। প্রশাসনের নেওয়া নিরাপত্তার পাশাপাশি বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকরা পুজা মন্ডপে দায়িত্ব পালন করবেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত প্রস্তুতি সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী সাবজোন কমান্ডার ল্যাপটেনেন্ট সামী,সহকারী কমিশনার(ভুমি) আওয়ালীন খালেক,কাউখালী থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী,কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সিবলী শফিউল্লাহ,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, কাউখালী উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন ও কাউখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু কান্তি দে।


















