রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

বর্তমান সরকারের নির্বাচনীয় ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাপ্তাইয়ে  ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা তথ্য অফিসের আয়োজনে জিপিএমএস পরিকল্পনার আওতায় কেপিএম চন্দ্রঘোনা কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে মো. আহসান হাবিব বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবার এবং সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, সিনিয়র সাংবাদিক চৌধুরী মোহাম্মদ রিপন সাংবাদিক এম বাবুল এবং কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হক আজাদ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি সম্পর্কে ধারণা দেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ফ্যামিলি সমাবেশ শুরুর আগে ভিডিও প্রদর্শনী করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: