রবিবার , ১০ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদুল আযহা উপলক্ষে বাঘাইহাট ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১০, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ

 

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও ফোর ইষ্ট বেঙ্গল দীঘিনালা জোনের পাংখোয়াা পাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন। রোববার ঈদের দিন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন পরিদর্শনকালে সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

দুপুর ১২টায় সেনাপ্রধান বাঘাইহাট জোনে আসলে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।

পরিদর্শনকালে সেনাপ্রধান সব সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এসময় সেনাপ্রধান বলেন,” জীবনের ঝূঁকি নিয়ে দূর্গম পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছে। তারা পরিবার স্বজন ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছে। দেশের যেকোন সংকটে সেনাবাহিনীর তার অর্পিত দায়িত্ব পালন করছে ।

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং দীঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

পরিদর্শনকালে সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুন, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব!

রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস / বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লংগদুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জুরাছড়িতে লোজিক প্রকল্পের অবহিত করণ কর্মশালা

কাপ্তাই বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি; এক সন্ত্রাসী নিহত

বাঘাইছড়ি শিজক কলেজে পিসিপির নবীন বরণ

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ১০ স্হানে ধসে পড়ল পাহাড়ের মাটি, যান চলাচলে ঝুঁকি

কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহারের বিভিন্ন  উন্নয়ন কাজের উদ্বোধন করেন -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: