বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা শরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ

 

রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে। মেলা চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। রাঙামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে আয়োজিত মেলায় মোট ৪০টি স্টল অংশ নিচ্ছে।এরমধ্যে রাঙামাটির নয়টি আর ৩১টি স্টল থাকছে জেলার বাইরের। মেলায় প্রবেশের জন্য টিকেট এবং প্রতিদিন রাত আটটায় প্রবেশ টিকেটের ওপর তিনজনকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করবেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। সেখানে বিশেষ অতিথি থাকবেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার)।

আজ দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আয়োজিত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভায় এতথ্য জানিয়েছেন চেম্বার কর্তৃপক্ষ। সভায় মেলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ। এসময় তিনি বলেন, রাঙামাটিকে ব্র্যান্ডিং করতে এ মেলার আয়োজন। পাহাড়ি জেলা রাঙামাটির উৎপাদিত পণ্য সমতল জেলার মানুষের কাছে পরিচিত করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি উসাংমং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, মনসুর আলী, মনিরুজ্জামান মহসিন, ওবায়দুল্লাহ মনসুর ও হারুন মাতব্বর উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে লজ্জাবতী বানর উদ্ধার

রামগড়ে বিজিবির অভিযানে চোলাই মদসহ আটক ১

মধ্যরাতে শীতবস্ত্র নিয়ে বাড়ির দরজায় হাজির কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান

কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার- সুপ্রদীপ চাকমা

ঈদগাঁওয়ে যুব ঐক্য পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি রিজিয়নের ঈদ উপহার প্রদান

কাপ্তাই রাইখালীর একটি সেচ নালা হাসি ফুটিয়েছে কৃষকের মুখে

সৌর বিদ্যুতে পানির কষ্ট দুর করা প্রকল্পটি পেল আন্তর্জাতিক পুরস্কার

কাউখালী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কাউখালীতে বিএনপির সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: