শনিবার , ১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জুয়াখেলাকে কেন্দ্রকরে যুবককে ছুরিকাঘাতঃ ঘাতক আটক 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ

 

কাপ্তাইয়ে জুয়া খেলাকে কেন্দ্রকরে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

গত শুক্রবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টার পর কাপ্তাই উচচ বিদ্যালয় প্রধান ফটকের সামনে পূর্ব শত্রুতা ও জুয়া খেলাকে কেন্দ্রকরে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানান ।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মুলফটকের অভ্যন্তরে শিল্পএলাকায় বসবাসরত নুর হোসেন প্রকাশ নুরুর ছেলে মো. রনি হোসেন(-২০) নতুনবাজার বসবাসরত কেপিএম টিলার আবুল হোসেনর ছেলে মো.আবুল কালামকে(২২) ছুরিকাঘাত করে। রনির নিকট রাখা ছুরিদিয়ে আবুল কালামকে পেটে ও বুকে ৫টি আঘাত করা হয়। এতে উক্ত যুবক গুরুত্বর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। আহত যুবককে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে অবস্থা খারাপ দেখে সন্ধ্যায় চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে কাপ্তাই ফাঁড়ির পুলিশ ঘাতক যুবকে আটক করেছে। কাপ্তাই ৪নং ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন জানান এটা অনেক আগের পুরাতন ঘটনা। এবং রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভিতর আটকে রেখে মারধর করে।সে আত্মরক্ষার নেল কাটার দিয়ে আঘাত করেছে বলে উল্লেখ করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, জানতে পাড়লাম জুয়াখেলাকে কেন্দ্রকরে উক্ত ঘটনা ঘটছে।

এলাকার সচেতন লোকজন জানান, কাপ্তাইয়ের শিল্পএলাকা,জাকির হোসেন স মিল এলাকা,নৌবাহিনী সড়ক,কাপ্তাই স্কুলের আশপাশ এলাকা, লগগেইট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় মাদকদ্রব্য ও জুয়ার আসর বসে প্রায়ই। মাদকের সাথে যুবকরা জড়িয়ে একের পর এক ঘটনা ঘটাচ্ছে।

উক্ত ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল আমিন বাদি হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাবিতে ভর্তিচ্ছুকদের জন্য ধারাবাহিকভাবে পিসিসিপির ‘হেল্প ডেস্ক’

কাপ্তাইয়ের সীতা পাহাড়ের পাদদেশে অপূর্ব সুন্দর জোড়া ঝর্ণা: পর্যটকদের কাছে এখনো অপরিচিত

রাঙামাটি শহরে অবৈধ ১০ অটোরিকশা ও ১ মোটরসাইকেল জব্দ

ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙামাটিতে শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বিলাইছড়ির দুর্গম বড়থলিতে অসহায়দের মাঝে সহায়তায় প্রদান

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের পাশে জেলা জামায়াত

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কাপ্তাইয়ে করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ

error: Content is protected !!
%d bloggers like this: