রবিবার , ১৬ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

 

রাঙামাটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ভোক্তা-অধিকারের অভিযান ও জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের বাজার মনিটরিং অভিযান ও তদারকি করা হয় জেলা সদরের বিভিন্ন এলাকায়।

রবিবার সকালে অভিযান পরিচালনা করা হয় ঔষধের দোকানে, কসমেটিক দোকানে, রেস্তোরায়, মুদি দোকান ও বাণিজ্য মেলার বেশ কয়টি স্টলে। ৪-৫ টি প্রতিষ্ঠানে ৭-৮ হাজার টাকার মত জরিমানা করা হয়। পরে জনস্বার্থে দোকানদার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সচেতন করা হয়। এভাবে প্রতিদিন অভিযান পরিচালনা করেন সংস্থাটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, রাঙামাটির সার্বিক সহযোগিতায় রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ কর্তৃক সদর উপজেলার হাদপাতাল রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে ৪-৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও, নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়। লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোঃ সেলিম মিয়া ও জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ অভিযান চলমান থাকবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গুনিয়ায় পিআইবির মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানে কেএনএফের সঙ্গে শান্তি কমিটির সরাসরি বৈঠক

কাপ্তাইয় জল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন  ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে 

দেশের ডিজিটাল সব সেবা থেকে বঞ্চিত ফারুয়া; নেই ইন্টারনেট বিদ্যুৎ

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমন্বয় নিরাপত্তা ও শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কাপ্তাই উপজেলা সদরে রবি নেটওয়ার্ক বন্ধ: সরকারি সেবা প্রদানে বিঘ্ন

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

বন্যার পানি থেকে সুরক্ষা পেতে বেঁড়িবাধ চায় বাঘাইছড়িবাসী

রাঙামাটির কোতোয়ালী থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সভা 

error: Content is protected !!
%d bloggers like this: