রবিবার , ২০ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আমনের ভালো ফলনে কৃষক পরিবারে উৎসব

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২০, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ের ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশমবাগান ব্লকের কৃষক মৃনাল তঞ্চঙ্গ্যা ও মোঃ সৈয়দ। এইবছর তারা আড়াই একর কৃষি জমিতে ব্রি- ধান – ৮৭ জাতের ধানের চাষ করেছেন। ইতিমধ্যে ফসল ঘরে তুলেছেন। উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় গত বছর থেকে এই বছর ভালো ফলন হওয়ায় তারা খুশি।

২ নং রাইখালী ইউনিয়ন এর জগনাছড়ি পাড়ার উবাচিং মারমা ৫ একর এবং আদুসে মারমা ২ একর কৃষি জমিতে ব্রিধান- ৪৯ ও ৮৭ জাতের ধানের চাষ করেছেন। তারা জানান এইবছর আমন ধানের বেশ ফলন হয়েছে।

এই বছর রাঙামাটির কাপ্তাই উপজেলায় আমন ধানের ভালো ফলন হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মুঃ সামসুল আলম চৌধুরী।

তিনি আরোও বলেন, উপজেলার ৫ টি ইউনিয়নে সর্বমোট ১১ শত ২৫ হেক্টর কৃষি জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। তৎমধ্যে ব্রিধান- ৪৯, ৫২, ৭০, ৭১, ৮০, ৮৭ জাত ছাড়াও স্থানীয় পাজাম জাতের ধানের চাষ করা হয়েছে। বর্তমানে প্রতিটি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ধান কাটা চলছে বলে এই কৃষি কর্মকর্তা জানান।

তিনি জানান, গত বছরের তুলনায় এই বছর হেক্টর প্রতি ফলন বাড়তে পারে।

উপজেলা কৃষি বিভাগ এর চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশমবাগান ব্লকের উপ- সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক জানান, ়আবহাওয়া অনুকূলে থাকায় এইবছর আমন ধানের ভালো ফলন হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ 

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

কাপ্তাই লেক দখল করায় দুজনকে কারাদন্ড

মিল্টনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাঘাইছড়িতে মানবন্ধন

রাঙামাটি পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরায় সম্মাননা পেলেন আল আমিন সাজিদ

কাপ্তাইয়ে ২১৭ লিটার মদসহ একজন আটক

কাপ্তাইয়ে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: