সোমবার , ২১ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বাড়ছে নারী বাইকার

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
নভেম্বর ২১, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

 

সময়ের সাথে সাথে দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও বেড়েছে নারীদের মোটরসাইকেলের ব্যবহার। পাহাড়ের উঁচু নিচু পথে প্রয়োজনীয় বাহন হিসেব নানা বয়সী নারীদের কাছে বেড়েছে মোটর সাইকেলের কদর।

পাহাড়ি জেলা রাঙামাটিতে নারীদের কর্মক্ষেত্রে যাতায়াতে পোহাতে হয় নানা ভোগান্তি।রাঙমাটিতে যাতায়াতের মূল মাধ্যম সিএনজি। কিন্তু সিএনজিতে ভাড়া বেশি, চালকদের অসৎ আচরণ সহ নানা দুর্ভোগে নারী যাত্রীরা। তাই আধুনিকতা ও সময়ের প্রয়োজনে নেতিবাচক দৃষ্টি ভঙ্গি উপেক্ষা করে মফস্বল শহরে রাঙামাটিতে দেশের অন্যান্য জেলার মত বাড়ছে নারীদের মোটর সাইকেল ব্যবহার।

নারী বাইকার জিমি চাকমা বলেন, হুটহাট করে যে কোন কাজে যে কোন সময় আমি মুভমেন্ট করতে পারছি আমার বাইক দিয়ে। কারোর উপর মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না।

বাইকার জয়ন্তী চাকমা বলেন, আমাদের রাঙামাটিতে যাতায়াতের মাধ্যম হচ্ছে সিএনজি।তবে সিএনজিতে ভাড়া একটু বেশি নেয়। আমাদের নারীদের কর্মক্ষেত্রে যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমি আমার বাইক দিয়ে প্রয়োজনীয় যে কোন কাজে বের হতে পারি। এতে করে অনেক সময় ও অর্থ সাশ্রয় হয়।

গণপরিবহণের চেয়ে ঝামেলা কম, অর্থ ও সময় সাশ্রয়ের কারণে রাঙামাটিতে দিন দিন বাড়ছে নারী বাইকারদের সংখ্যা। বর্তমানে রাঙামাটিতে প্রায় একশো উপর নারী বাইকার রয়েছে।

নারীদের জন্য পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বাধা রয়েছে। আবার নারীরা অনেক সময় বাইক নিয়ে রাস্তায় বের হলেই বখাটেরা বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে। পাশাপাশি রাস্তায় চলাফেরায় সময় সিএনজি, বাস-ট্রাক চালকরা সাইট দিতে চায় না। এতে করে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনাও ঘটে।

এ সব সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করেন নারী বাইকাররা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপহৃত ব্যবসায়ী শরিফুল ইসলাম রাসেলের মুক্তি দাবি পিসিসিপি’র

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শনে পার্বত্য সচিব

কাপ্তাইয়ের দুর্গম এলাকাগুলোতেও চলছে জনশুমারী

রাঙামাটিতে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি শুরু

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক পরিবার পেল চিকিৎসা সেবা

‘আ’লীগ সরকার শান্তি ও উন্নয়নের সরকার’

রাঙামাটিতে সওজ লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপন

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনীতে পুরস্কার বিতরণ

দুই দশক বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’ আবাসিক বিদ্যালয়টি চালুর উদ্যোগ

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন, সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল

error: Content is protected !!
%d bloggers like this: