সোমবার , ২১ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের লাখ টাকা জরিমানা, এক মাসের কারাদণ্ড

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ২১, ২০২২ ৪:১২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও আরেকজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ছুদুরখীল এলাকায় উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার ছুদুরখীল ও যোগ্যাছোলা ইউনিয়নের বেশ কিছু স্থানে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, হালদা খালের উৎপত্তিস্থল রামগড়-বাটনাতলী খাল থেকে বালু উত্তোলন করছে। এ সময় যোগ্যাছোলা ইউনিয়নের চাকমাপড়া এলাকার খালের পাড় থেকে অবৈধ বালু উত্তোলন করায় মো. সুমন (৩৬) নামের একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে ছুদুরখীল এলাকায়ও অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. শহিদুল ইসলাম (৪১) নামের আরেকজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও আরেক জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সেই সাথে উপজেলার যেকোনো স্থানে অবৈধ বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটিতে ‘নারীর চলার পথ নিরাপদ করতে’ জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত  

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিজয় দিবস উদযাপন

শপথ নিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

বিলাইছড়িতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে  ৩টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

বান্দরবানে তিন কেজি আফিমসহ আটক ১

লিলি পাংখোয়ার জন্য কাপ্তাই ইউএনও’র ভালোবাসা

রাঙামাটিতে নবগঠিত তাঁতী দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: