মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তিনদিনেও খোঁজ মিলেনি রাজস্হলী ছাত্রলীগ নেতা সালাহউদ্দিনের, থানায় ডায়েরি

প্রতিবেদক
আজগর আলী খান, রাজস্হলী, রাঙামাটি
ডিসেম্বর ৬, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ

 

রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শফিপুর শিবির এলাকার বাসিন্দা মৃত সাবেক মেম্বার মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবক রবিবার থেকে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

নিখোঁজ হওয়া মোহাম্মদ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

সালাউদ্দিনের বড় ভাই শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন জানান, গত ৪ ডিসেম্বর রবিবার আনুমানিক সকাল ১০ টার দিকে তার বন্ধু মোক্তার হোসেনের সাথে উপজেলার দিকে আসার পর কোথায় গেছে আর জানা যায়নি।

সালাউদ্দিন সন্ধ্যায় বাড়িতে না আসাতে এশারের নামাজের পর তাকে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পান, এবং সারারাত চেষ্টা করেও মোবাইল সংযোগ পাননি।

রাজস্থলী উপজেলার আমতলি, মুবাছড়ি, নাড়াইছড়ি, বান্দরবান ইসলামপুর, রাজভিলা সহ বিভিন্ন জায়গাই খোঁজাখুঁজি করে সালাউদ্দিনের কোনো সন্ধান পায়নি তার পরিবারের লোকজন।

তাকে অনেক খোজাখুজির পর নিখোঁজ সালাউদ্দিনকে না পেয়ে তার বড় ভাই শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন বাদি হয়ে গত ৫ ডিসেম্বর সোমবার রাত ১০ টায় রাজস্থলী থানায় একটি নিখোঁজ হওয়ার সাধারন ডায়েরী করেন।

এ দিকে ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান,মজিবুর রহমানের ছেলে সালাউদ্দিন কে উদ্ধারের চেষ্টায় চন্দ্রঘোনা থানা ও রাজস্থলী থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরেখবর এবং তার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। প্রশাসন উদ্ধার চেষ্টায় চালিয়ে যাচ্ছেন বলে আমাদের কে আশ্বাস দিয়েছেন।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, শফিপুর এলাকার সালাউদ্দিন নামক এক যুবকের নিখোঁজ ডাযেরী থানায় করা হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টায় প্রশাসন কাজ চালিযে যাচ্ছেন বলে জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চট্টগ্রামে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ক্যাম্পিং উদ্বোধন

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

রাঙামাটি সরকারি কলেজে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

জুরাছড়িতে ভুমিহীন ৭৫ পরিবার পাচ্ছেন সেমিপাকা ঘর

মহালছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার বিতরণ

মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: