রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে শয়নকক্ষ থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১১, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন( ২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্ সাজ্জাদ এলাকার মো. মাসুদ রানার পুত্র।

পুলিশ সূত্র জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি(সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার প্রবাসী মো.সাজ্জাদ হোসেন (২৪), পিতা. মাসুদ রানাকে কে বা কাহারা রাতের আধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

এদিকে প্রবাসীর লাশ উদ্ধারকে ঘিরে জনপদে আতংক ও ঘটনার মূলরহস্য উদঘাটনের দাবী করছেন এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খুন করেছে।

ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ঘটনা রহস্যাবৃত! কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রীযাপন করত। একভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড- নিখিল কুমার চাকমা

রামগড়ে পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা ৩ লাখ

হেভিওয়েট প্রার্থীর হলফনামা / বীর বাহাদুরের বছরে আয় প্রায় ৪ কোটি টাকা; নিজের সম্পদ ১০ কোটি; স্ত্রীর ৪ কোটি

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

টেকনাফে টানা বৃষ্টিতে স্থবিরতা: পাহাড় ধসের শঙ্কা, ঘরবাড়ি রাস্তাঘাট পানিতে প্লাবিত

কাপ্তাইয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন

মহালছড়ি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠিত

কাপ্তাইয়ে ৬০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: