বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ব্যাডমিন্টন খেলায় তর্কের জেরে রাকিবের পা কাটল সহপাঠীরা; গ্রেফতার এক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৪, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক থেকে রাকিব হাসান নামে (১৬) এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই কিশোরের একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদরের শালবন এডিসিহিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাকিব হাসানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

ঘটনার পর পুলিশ জড়িতদের একজনকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী ও থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের জেরে রাকিব নামে এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোর বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি বলেন, হামলার ঘটনায় কিশোরের বাবা বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা করেছেন। এতে চারজনের নাম উল্লেখসহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার পর হানিফকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

ভুক্তভোগী কিশোরের বাবা রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাত ৯টার দিকে এডিসিহিল এলাকায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে আসামিদের সঙ্গে বাকতিন্ডা হয়।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেন। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী রাকিব বাসা থেকে বের হয়ে স্থানীয় আবু বকরের বাসার সামনে গেলে আসামীরা তাকে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসকরা বলেন, রাকিবের পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা।

বৃহস্পতিবার তার পায়ে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা থানায় একটি মামলা করেছেন। এ মামলার আসামি হানিফকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন / হাজী মোহাম্মদ জসিম সভাপতি, আকতার হোসেন সম্পাদক

রাঙামাটিতে মাঠ স্কুল পাঠক্রম হালনাগাদ বিষয়ক কর্মশালা

নির্বাচনী তফসিল দেশকে মহা বিপর্যয়ের দিকে নিয়ে যাবে-ইউপিডিএফ

নির্বাচন ভবনে সিইসিসহ নতুন কমিশনাররা

মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ- বীর বাহাদুর

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু, পাশে দাঁড়ালো ইউএনও

বরকলে পাহাড়ের উপর নির্মিত স্কুল পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরাদ্ধ গ্রহণ; অর্থ আত্মসাতের অভিযোগ

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে মারধরের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দূর্নীতি নির্মূলের বিকল্প নেই

error: Content is protected !!
%d bloggers like this: